পেশাজীবীদের সাথে সিলেট কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট বিভাগের আত্মকর্মী, যুব সংগঠক ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় ও প্রচারে আগামী ১ নভেম্বর বুধবার “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন করা হবে।

জাতীয় যুব দিবস ২০১৭ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট মহানগরীর জিন্দাবাজার পয়েন্টস্থ প্রীতিরাজ রেস্টুরেন্টের ৩য় তলার সেমিনার কক্ষে সিলেট জেলার সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে যুব সমাজ। তাদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে তাদেরকে ভাল কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারী যুব প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করে যুবদেরকে মাঠপর্যায়ে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে হবে। বাংলাদেশের সমৃদ্ধির চাকাকে আরো সচল করতে যুব সমাজকে বেকারত্বের গ্লানি থেকে বের হয়ে স্বনির্ভর জাতিতে রূপান্তরের জন্য নিজেদের উদ্যোগকে সামনে নিয়ে আসতে হবে। সবধরণের অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেকে রাখতে হবে বিরত। তাতেই বাংলাদেশ এই সমৃদ্ধ জনগোষ্ঠীর কাছ থেকে স্বনির্ভরতার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে আলোকিত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। যুব আত্মকর্মী সৃষ্টিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা থাকলে বৃহৎ এই জনগোষ্ঠীর মাধ্যমে অল্প দিনের মধ্যেই বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করা সম্ভব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সংস্থা পরিচালনা কমিটির সদস্য গাজী আলমগীর হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগের যুব সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থা’র সংস্থা পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ আব্দুর রহমান রিপন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক ও শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, বাংলাদেশ হিউম্যান রাইট্স ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির লাইফ মেম্বার সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতি’র সহ সাধারণ সম্পাদক মোঃ রূপন খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক এ. এইচ আজাদ, মৃত্তিকা ছাত্র ফোরাম’র সভাপতি ফখরুল আল হাদী, সিটি সুপার মার্কেট’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতি’র সদস্য এম কামাল আহমদ, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মধ্যপ্রাচ্য কমিউনিটি নেতা মোঃ বদরুল ইসলাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র বিভাগীয় পরিচালক মোঃ মখলিছুর রহমান, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’র সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ মুখতার আহমদ তালুকদার, পাঠক সংগঠন শৈলী’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুন নুর, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক চন্দন দে।

পেশাজীবীদের মতবিনিময় সভায় একাত্মতা পোষণ করে সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও যুব সংগঠকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেইন, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ লুৎফুর রহমান, বিজিত চন্দ, মেহেদী হাসান, ফটোগ্রাফার মোঃ সুয়েজ হোসেন, যুব নেতা মোঃ মিজানুর রহমান রুমন, সুনামগঞ্জের যুব নেতা হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ মতিউর রহমান হাসান, মোঃ আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুর রব হুসাইন শিহাব, মোঃ নাজমুল ইসলাম মিটু, মোঃ ফয়জুন নূর, সৈয়দ ফাহিম হোসেন, ইসমত ইবনে ইসহাক, মোছাব্বি আহমদ মিলন, মোঃ সানোয়ার হোসেন, যুব নেতা মোঃ আশিক আহমদ, মোঃ আব্দুল মুকিত, আরাফাত হোসেন সোহাগ, জাছাদ আহমেদ, মাহফুল আল গালিব, যুব নেতা মোঃ আব্দুশ শহিদ, অলি রাহমান, আল আমিন টুটুল, নাজমুল হোসেন ইমন, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মকবুল চৌধুরী, মোঃ খালিক নুর, মোঃ ইকবাল হোসেন, ইয়ামন আহমদ ইমন, শাহ সিদ্দিকী, ফিরোজ আহমদ, শাহ মোঃ লোকমান আলী, মোঃ সাবেল আহমদ, মোঃ কামিল হোসেন, সুলাইমান আহমদ সুহেল, শামীম আহমেদ ও কৃতিশ তালুকদার।