ফলিক খানের অর্থায়নে প্রধানমন্ত্রীর মিটানো নাম নতুন করে অঙ্কন

সিলেট নিউজ বিডি ডেস্ক: গোলাপগঞ্জে চন্দরপুর-সুনামপুর ব্রীজের উদ্বোধনী নেইম-প্লেইটে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ-হাসিনা’র কয়েক মাস থেকে মিটানো নামটি আবার নতুন করে অঙ্কন করা হয়।
আওয়ামীলীগ নেতা, ৯০/৮৯ দশকের স্বৈরাচার বিরূধী আন্দোলনের অন্যতম সাহসী যুদ্ধা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্টার নিরলস প্রান, যুক্তরাষ্ট্রের নাগরিক ফলিক খানের অর্থায়নে এবং চন্দরপুর যুব-সমাজের উদ্যোগে গতকাল সকালে ব্রীজের নাম প্লেইট এর নতুন করে কাজ করে প্রধানমন্ত্রীর নাম ফুটে তুলা হয়।
গত ৮/১০ মাস পূর্বে থেকে সাইনবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ভিত্তিপ্রস্তরস্থাপনার ফিলার থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মিটিয়ে দেয়। তারপর বৃষ্টিপাত, প্রখর রোদে ধীরে ধীরে নেইম প্লেইটের সকল অক্ষরা মিটে যায়। বিগত কয়েক মাস থেকে স্থানীয় আওয়ামীলীগের বা উর্ধ্বতন কর্তৃপক্ষের কেউই এগিয়ে আসেনি।
অবশেষে চন্দরপুর যুব-সমাজের প্রচেষ্টায় ও আওয়ামীলীগ নেতা ফলিক খানের নিজস্ব অর্থায়নে এই কাজটি বেশ সুন্দর ও সহজভাবে সম্পাদন করা হয়। এ কাজের ফলিক খানকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং সব সময় এলাকার উন্নয়নে কাজ করার জন্য উদাত্ম আহ্বান জানানো হয়।