প্রেমের টানে ধর্ম ত্যাগ: অতঃপর বিয়ে

হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকে প্রেমের টানে ধর্ম ত্যাগ করে মুসলিম নারীকে বিয়ে করেছে এক প্রেমিক। প্রেমিক রুমন বৈদ্য হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করেছে তার প্রানপ্রিয় প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাইড়গাঁও (রামপুর) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাইড়গাঁও (রামপুর) গ্রামের হিরণ মিয়ার কন্যা আসমা বেগমের সাথে মুটোফোনের মাধ্যমে দীর্ঘ ২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে জগন্নাথপুর উপজেলার হারগাঁও গ্রামের রাজিব বৈদ্য’র পূত্র রুমন বৈদ্যের। রুমন বৈদ্য রাজধানী ঢাকার একটি ফার্নিচার দোকানের কারিগর। গত ২৫অক্টোবর প্রেমিক যুগল বাড়ী থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রেমিকা আসমার পরিবারের পক্ষে ছাতক থানায় একটি সাধারন ডায়রী করা হয়।

গত ১১ নভেম্বর সিলেটের ওসমানী নগর থানার মোগলাগাঁও এলাকা থেকে ছাতক থানা পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রেমিক যুগল দু’জনই প্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের বিষয়ে সম্মতি প্রদান করেন প্রেমিক-প্রেমিকা। অবশ্য বিবাহ বন্ধনে বাদ সাধে ধর্ম। রোববার প্রেমিক রুমন বৈদ্য সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে তার নাম রাখা হয় মো. আহমদ হোসাইন আব্দুল¬াহ। ওই দিনই আদালতের মাধ্যমে ১০ লাখ টাকার কাবিন রেজিষ্ট্রারীর মাধ্যমে আসমা-আব্দুল¬াহর বিবাহ সম্পাদন করা হয়।