মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখায় ৫০ পিস ইয়াবা সহ বিল্লাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে মৌলভী বাজার জেলার জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের শাহ নেওয়াজের পুত্র। সোমবার(২০ নভেম্বর) রাত আটটার দিকে বড়লেখা উপজেলার মাধবকুন্ড পর্যটন এলাকা থেকে ইয়াবা বিক্রয় কালে তাকে পুলিশ আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন সোমবার(২০ নভেম্বর) সন্ধ্যা থেকে মাধবকুন্ড পর্যটন এলাকার সাত তারা রেস্টুরেন্ট এর পার্শ্বব এলাকায় যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল,এসময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি তারা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেনকে আটক করে। রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৩।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন কে আটকের সত্যতা নিশ্চিত করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বলেন, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper