সিলেট নিউজ বিডি ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বেজগাতী গ্রামের মানিক ও স্বর্ণা খাতুন (২৫)। আহত হলেন একই এলাকার মানিকের স্ত্রী তানিয়া খাতুন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী এক নারী ও এক পুরুষ মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
Sylhetnewsbd Online News Paper