বারাকা পাওয়ার লিমিটেড ১০ম বার্ষিক সাধারণসভা

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় বৃহস্পতিবার(১৪ই ডিসেম্বর) সিলেট শহরের পূর্বদরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা পাওয়ার লিমিটেড নিরবিচ্ছন্নভাবে জাতীয় গ্রিডে ৫১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে। কো¤পানী ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করেছে। বারাকা গ্র“প বিগত অর্থ বছরের মে মাসে বেলা ফ্যাশনস লিমিটেড নামে ১০০% রপ্তানী মুখি চালু গার্মেন্টস একুইজিশন করেছে। তিনি আরো জানান যে, গত ৮ই আগষ্ট, ২০১৭ বারাকা পাওয়ার এর সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার লিমিটেড ১১০ মেঃ ওঃ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিপিডিবি হতে প্রাপ্ত হয়। এছাড়া চট্টগ্রামের শিকল বাহায় আরো ১টি (১০০ক্ট১৫%) মোঃ ওঃ স¤পন্ন ফারনেস-ওয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের আবেদন সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। চেয়ারম্যান আরো উল্লেখ করেন বারাকা গ্র“প ভবিষ্যতে খঘএ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ট্যাঙ্ক টার্মিনাল এবং জড়ষষং-জড়ুপব এর সাথে ঝগজ (ঝসধষষ গড়ফঁষধৎ জবধপঃড়ৎ) টেকনলজিনিয়ে কাজ করার পরিকল্পনা করছে। এছাড়া চলমান প্রজেক্ট হিসেবে বারাকা এপারেলস লিমিটেড এর নির্মান কাজ চলছে যা প্রাথমিকভাবে ২০ লাইনওভেন ও স্যুটখাতে বিশ্বমানের লীডস গোল্ড/প্ল্যাটিনাম সারটিফাইড তৈরী পোষাক প্রতিষ্টান হিসেবে আত্মপ্রকাশ করবে।

বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী তার বক্তব্যে কোমপানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন যে, ২০১৬-২০১৭ অর্থ বছরে কো¤পানির সম্মিলিত মুনাফা ৪৫.৭৮ কোটি টাকায় উন্নিত হয়েছে যা বিগত বছরের তুলনায় ১.৮৭ কোটি টাকা বেশি মুনাফা প্রদর্শন করেছে। শেয়ার প্রতিআয় গত বছরের তুলনায় ৪.৩৬% বৃদ্ধির মাধ্যমে বারাকা পাওয়ার লিমিটেড আরো একটি সফল বছর পার করেছে। কোম্পানীর বর্তমান শেয়ার প্রতিস¤পদ ২০.১২ টাকায় দাড়িয়েছে। যা বিগত বছরে ১৯.৮৬ টাকা ছিল। তিনি আরও বলেন যে, বারাকা পাওয়ার লিমিটেড এর সাবসিডিয়া রিবারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পুজিবাজারে তালিকাভুক্তির জন্য লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে।

১০ম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫% স্টক এবং ৫% নগদ লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া এর পূর্বে অনুষ্ঠিত বারাকা পাওয়ার লিমিটেড এর ৯ম বিশেষ সাধারণ সভায় কোম্পানীর অনুমোদিত মুলধন ৩০০ কোটি টাকা হতে ৪০০ কোটি টাকায় বৃদ্ধি এবং ৮০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন সর্বসম্মতিক্রমে পাশ হয়