সিলেট নিউজ বিডি ডেস্ক: ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে নগরীর ভাতালিয়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বীর বাঙ্গালীরা স্বশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলো। তাদের আত্মত্যাগ এ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ প্রসিডেন্ট সর্বপ্রথম চট্টগ্রামে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষনা দিয়েই বসে থাকেননি, রণাঙ্গণে নেতত্ব দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার অবদান স্বীকার করতে চায় না। তারা জিয়ার নাম মুছে ফেলতে চায়, তাদের এ ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিবে। জিয়া বেঁচ থাকবেন এ দেশের মানুষের হৃদয়ে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এখন অরক্ষিত। দেশে বাকশালী শাসন চলছে। প্রতিনিয়তই মানুষ গুম করা হচ্ছে। বিরোধী শক্তিকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে সরকার। দেশে গণতন্ত্র আছে নামমাত্র। সরকারের এই অপতৎপরতার বিরুদ্ধে দেশের জনগণ এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারই হোক আজকের বিজয়ের দিনের শপথ।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি বদরুন নূর সায়েক, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি নীহার রঞ্জন দে, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়াত আহমদ লিটন, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, পরিবার কল্যাণ সম্পাদক মল্লিক আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহাদ রব চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মো আফজল উদ্দিন, ক্ষুদ্র কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আজমল হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সমপাদক আব্দুল জব্বার তুতু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখতার হোসেন ভূইয়া মিন্টু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, উপ-কোষাধ্যক্ষ শেখ মো. ইলিয়াস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, সহ-অর্থনৈতিক সম্পাদক সোহেল বাছিত, সহ-গণশিক্ষা সম্পাদক আলী হায়দার মজনু, সহ-শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সদস্য আমিনুর রশিদ খোকন, এম মখলিস খান, বাবর আহমদ, শেখ কবির আহমদ, মাহবুব চৌধুরী, রিয়াদুল হাসান রুহেল, মো নাছির উদ্দিন রব, মো. সালাউদ্দিন, মো. সালেহ আহমদ, মো. আরিফুর রহমান, মো. হানিফ আহমদ, মো. রুহেল ইসলাম, মো. আব্দুর রহিম তালুকদার, আবদুল্লাহ আল সাঈদ সাজু, পিয়ার উদ্দিন পিয়ার, সিরাজ খান সিরহান, নুরুল ইসলাম লিমন, জুয়েল আহাদ, মো. আকছার হোসেন, রাজীব কুমার দে রাজু, ময়নুল হক স্বাধীন,মো. জফজ্জুল আলী, মো. মানিক খান, মো. আব্দুল খালিক, মো. জালাল উদ্দিন চৌধুরী, , মির্জা শাহরিয়ার জালালী ফাইজার, দিদার হোসেন রাজু, মো. আলা উদ্দিন, রুমন আহমদ, আশরাফ সিদ্দিকী রাহাত, রাহাত আহমদ, হুদয় হাসান রাজ, মো. হায়দার আহমদ হারুন, এস এ খান সাইম, রোকসানা বেগম, রানু বেগম, ফুলমালা বেগম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।
Sylhetnewsbd Online News Paper