ছাতকের বানিকান্দির মনফর আলী ১২দিন ধরে নিখোঁজ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামের মৃত ছোরাব আলীর পুত্র কৃষক মনফর আলী (৪৬) গত ১২দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি গত ৫ ডিসেম্বর অনুমানিক দুপুর আড়াইটায় বাড়ি থেকে গ্রামের পার্শ্ববর্তী সিরাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি।

সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোজি করে তার কোন সন্ধ্যান মেলেনি। এখন পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে রোববার (১৭ ডিসেম্বর) ছাতক থানায় একটি সাধারণ ডাইরী নং- ৮৪৮ করেন তার বড় ভাই মো. সোনাহর আলী। তিনি তার ভাইকে খোঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। যদি কোন সু-হৃদয়বান ব্যাক্তি তার ভাইয়ের কোনো সন্ধান পান তাহলে তার এই ০১৭৬০-৪১৫০৮০ নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।