‘উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে’

সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার দুপুরে টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘একটি সমীক্ষা বলছে, দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।

বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা টুইট বার্তায় খালেদা জিয়া আরো বলেন, ‘এক দশক ধরে চাল-ডাল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে। তারা মুক্তি চায়। ’