মাগুরায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী আটক

সিলেট নিউজ বিডি ডেস্ক: মাগুরায় রবিউল ইসলাম রবি (৪৫) নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সদর উপজেলার আলমখালী বাজার থেকে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম ঝিনাইদহের চাকলা পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব ঝিনইদহের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি টহলদল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের আলমখালী বাজারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আটক করা হয় অস্ত্র ব্যবসায়ী রবিউল ইসলাম রবিকে। পরে তার কাছ থেকে একটি দেশি ওয়ান শ্যুটার গান, দুটি অ্যামুনিশন, ৭২০ গ্রাম হেরোইন জাতীয় দ্রব্য এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।