শাবি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ায় ড.মস্তাবুর রহমানকে রাশেদের শুভেচ্ছা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নিউজ বিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য পদে নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. মস্তাবুর রহমান-কে শুভেচ্ছা জানান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক নির্বাহী সদস্য মো: আব্দুর রশিদ খান রাশেদ।

আওয়ামীপন্থী প্যানেলের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মস্তাবুর রহমান সদস্য পদে নির্বাচিত হন।

আব্দুর রশিদ খান রাশেদ এক বার্তায় বলেন, শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সম্বৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণ ডিজিটাল ও সেশনজটমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ২টি পদ ও অ্যাকাডেমিক কাউন্সিলের ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার(২১শে ডিসেম্বর) দিনভর ভোটগ্রগণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। নির্বাচনে সব কয়টি পদেই বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকেরা।