সিলেট নিউজ বিডি ডেস্ক: লন্ডন টাওয়ার হ্যামলেট এর স্পিকার সিলেটের কৃতি সন্তান সাবিনা আক্তার বলেছেন, যুক্তরাজ্য সিলেট ও বাংলাদেশের ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে যৌথ ভাবে কাজ করছে। তথ্য প্রযুক্তির এ যুগে প্রতিযুগিতামুলক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশের কল্যানে ভুমিকা রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সিলেটের ব্যবসায়ীদের জনপ্রিয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস’র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আপনারা ঐক্যবন্ধ ভাবে কাজ করে যাবেন।
তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র উদ্যোগে রোববার (৩১ ডিসেম্বর) নগরীর জেল রোডস্থ চেম্বার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রবাসীরা হচ্ছে আমাদের প্রাণ তাদের সহযোগিতায় সম্ভব হয় সিলেটের সামগ্রীক উন্ন্য়ন। প্রবাসীদের সহযোগিতায় আমরা সর্বদা সমাজের গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে পারি। তিনি প্রবাসে সিলেটের গর্ব সাবিনা আক্তারকে সম্মাননা প্রদান করায় মেট্রোপলিটন চেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানান।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সাবেক পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, চেম্বারের প্রথম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল। পরিচালক পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন মো কফিলুর রহমান, মাছুজ্জামান, সাব্বির আহমদ, রাজীব ভৌমিক, সদস্য সাইফুর রহমান খোকন, আবুল কাহের শাহিন, আব্দুল লতিফ রিপন, রাহাত তরফদার, জয়নাল আহমদ রানু, প্রদীপ কুমার রায়, শফিউল রহমান মিলন, ওলি উল্লাহ জাকের, আহসানুল রকিব পাপলু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীল হোসেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন চেম্বার সদস্য আব্দুল কাদির।
Sylhetnewsbd Online News Paper