মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(০২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর বাস্তবায়ন করে এতে ব্যয় হয়েছে ৭৭ লাখ টাকা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিন। সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রনয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper