সিলেটে খুন হওয়া ছাত্রদল নেতা শিমুর দাফন সম্পন্ন

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেটে খুন হওয়া মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুর জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(২জানুয়ারী) আসরের নামাজের পর শাহী ঈদগাহ ময়দানে এ জানাজার পর আনুমানিক রাত ৮টায় তার দাফন সম্পন্ন হয়।

সূত্রে জানা গেছে জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী অংশগ্রহণ করেন। এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, সোমবার(১জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে আবুল হাসনাত শিমু ছুরিকাঘাতে নিহত হন।