মস্তফা উদ্দিন,সিলেটে নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বুধবার(৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ মোঃ শাহাব উদ্দিন এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজাদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ,প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper