বড়লেখা উপজেলায় উদ্বোধন হল ‘সুরমা কমিউনিটি সেন্টার’

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে উদ্বোধন হল অত্যাধুনিক মানের‘সুরমা কমিউনিটি সেন্টার’।

বুধবার(০৩জানুয়ারি) বেলা ১ ঘটিকায় সুরমা কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়। এ উপলক্ষে সেন্টার হল রুমে শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুরমা কমিউনিটি সেন্টার এর সত্ত্বাধিকারী মোঃ আছদ্দর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন করমপুর রৌফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মুহিবুর রহমান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু বিবেকানন্দ দাস নান্টু, ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন, পূর্ব মূড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বড়লেখা প্রেস ক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হাফিজ চা বাগানের সত্ত্বাধিকারী সোহেল আহমদ চৌধুরী, বড়লেখার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর প্রমূখ।