বড়লেখার মাধবকুন্ডে মেছোবাঘ অবমুক্ত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর (ফতেহাবাগ চা বাগান) গ্রামে ফাঁদ পেতে মোছাবাঘ টি আটক করা হয়েছে।

বুধবার(৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সায়পুর গ্রামের মোছাব্বির মিয়ার বাড়িতে থেকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মেছোবাঘটি উদ্ধার করে। ওইদিন সন্ধ্যার দিকে মাধবকুন্ড ইকোপার্ক এলাকায় মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়েছে।

এলাকা বাসি সূত্রে জানাযায়, পাহাড়ি এলাকার সায়পুর গ্রামের বিভিন্ন বাড়ির হাঁস-মোরগ খেয়ে ফেলায় মেছোবাঘটিকে ধরার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছিল। বুধবার মেছোবাঘটি ফাঁদে ধরা পড়ে। মেছোবাঘটি দৈর্ঘ্যে আনুমানিক তিন ফুট।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হাকালুকি হাওরের হাল্লা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়া মোঃ জয়নাল আবেদীন সাথে মুটো ফোনে যোগাযোগ করলে মেছোবাঘ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেছোবাঘটিকে মাধবকুন্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।