সিলেট বিমানবন্দরে আব্দুর রহিম শামীমকে সংবর্ধনা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ লন্ডন মহানগর আওয়ামী লীগের ত্রাণও পূর্ণবাসন সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীমকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.একে আব্দুল মোমেন, সাবেক সিটি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড.মাহফুজুর রহমান, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, খালেদ ওসমানী, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, কামাল আহমদ, ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ, মনিরুল হক পিনু, জাওয়াদ খান,মাসুদ আহমদ, এম মুহিব, হক মোহাম্মদ সোপান, মোস্তাফিজুর রব, গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা কামরান আহমদ, পিন্টু আহমদ, কবির আহমদ, আরাফাত হক, শাহান রাজা, শাকিল হোসেন, মাসুদ আহমদ, জাকির আহমদ, খায়রুল আহমদ, হাসান আহমদ প্রমূখ।

বক্তৃতাকালে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.একেএম মোমেন শামীমের ভূয়শী প্রসংশা করে বলেন, শামীম একজন নির্যাতিত নেতা। সে প্রবাসে থেকেও এদেশের প্রতিটি নেতাকর্মীদের খোঁজ খবর রাখে। সে আরো এগিয়ে যাক সেটা আমরা চাই। শামীম দেশে ফিরে আসাতে আমরা আনন্দিত।