ঢাকা উত্তর সিটি উপনির্বাচন: ৩ আ’লীগ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত তিনজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার(১৩জানুয়ারী) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- রাসেল আশেকী, আদম তমিজি হক ও আতিকুল ইসলাম।

জানা গেছে, ১৫ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করবে।

মনোনয়ন ফরম সংগ্রহকারী রাসেল আশেকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সর্বোচ্চটি দিয়ে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।