মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার নিজবাহাদুপুর ইউনিয়নের দৌউলতপুর বাজারের কানলী ব্রিজ এলাকার সুনাই নদীতে জেলেদের জালে বিশাল আকৃতির আইড় মাছ(বাঘ মাছ) আটকা পড়েছে।
সুনাই নদী থেকে জীবিত এই মাছটি ওজন প্রায় ১ মন হবে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভীড় জমান। দূর দুরান্ত থেকে ও লোকজন আসছেন বিশাল আকৃতির আইড় মাছ(বাঘ মাছটি) দেখতে দৌলতপুর বাজারে।
প্রাথমিকভাবে জেলেরা মাছের দাম ৫০ হাজার টাকা চেয়েছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার(১৮জানুয়ারি) দুপুর ১ টার দিকে সুনাই নদীর কানলী ব্রিজের বাকেঁ জেলেদের আগে থেকে পাতানো জালে বিশাল(বাঘ মাছটি) আটকা পরে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper