সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবাত চন্দ্র সরমা বড়িতে রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে রেখে ১০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
শনিবার(২০জানুয়ারি) দিবাগত রাতে চানঁগাও গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ১০/১৫ জনের ডাকাত দল অধ্যক্ষ প্রবাত চন্দ্রের বাড়ির গ্রিল ভেঙ্গে ভাই সচেন্দ্র সরমার রুমে প্রবেশ করে। পরে সচেন্দ্র সরমাকে দিয়ে তার ভাইকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভিতর প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে সোনার গহনাসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper