নগরীর হোটেল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাটে আবাসিক ‘হোটেল মেহেরপুর’ হোটেল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ী জগন্নাথপুর ও জৈন্তাপুর বলে জানাগেছে।

জৈন্তাপুরের ওই তরুণীর নাম হচ্ছে রাখি পাল আর জগন্নাথপুরের তরুণের নাম হচ্ছে মিন্টু দেব। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন।

রোববার(২১জানুয়ারি) রাত দশটায় তাঁদের লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রোববার হোটেল কক্ষে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক মিন্টু আত্মহত্যা করেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তরুণ-তরুণী স্বামী-স্ত্রী ও মুসলিম পরিচয় দিয়ে হোটেলে রুম ভাড়া নেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, নিহতদের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ওই নোটের নামের সাথে হোটেল কক্ষ ভাড়া নেওয়া নামের মিল নেই। ফলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়েকে সম্ভবত শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-