মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠন এর আয়োজনে ১১ তম বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।
মৌলভী বাজারের বড়লেখা উপজেলার বর্ণী গোদাম বাজার সংলগ্ন মাঠে ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে রাত্র ১২ ঘটিকা পর্যন্ত ১১ তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হযরত মাওঃ হুছামুদ্দীন চৌধুরি ফুলতলী, সিন্ডিকেট সদ্যস , ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের ভালবাসা লাভের জন্য তাঁর হাবীব (সা,) কে ভালবাসতে হয়।আর রাসূলে পাক (সা,) এর মহব্বতই ঈমান পরিপূর্ণ হওয়ার পূর্বশর্ত।রাসূলে পাক (সা,) রেখে যাওয়া সুন্নত মোতাবেক আমাদের জিবন কে পরিচালিত করতে হবে, আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন তাই আমাদের দুনিয়াবি কাজের চেয়ে নামাজ কে প্রাধান্য দিতেহবে, নামাজ যতাসময় শান্তি মনে পড়লে আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত শান্তিময় করে দিবেন।যারা অশিল্লতা,সুদ,হিংসা,পরনিন্দা, থেকে দুরে তাকে ও নামাজ আদায় করে চরিত্র সুন্দর করে, তাকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন, আমাদের ঈমান আকিদা বিনষ্টকারী যে ভাবে সহি হাদিস বলে ফেতনা চড়াচ্ছে তা থেকে আমাদের সাবধান থাকতে হবে, আল্লাহ যেন আমাদের এসব ফেতনা থেকে হেফাজত করেন। অন্যকে ক্ষতি করার চেষ্টা করবেন না নিজের ক্ষতি হবে, হিংসা করবেন না, হিংসা মানুষ কে দংশ করে। ৫ ওয়াক্ত শান্তি মনে নামাজ পড়বেন।
ইসলামী সুন্নী মহা-সম্মেলন,বিষেশ অতিথি,ছিলেন,হযরত আল্লামা বিশ্বকুটি (রহ.)’র নাতী, মাওঃ আব্দুল্লাহ আল নিজাম মশহুদ,বিশ্বকুটি।প্রধান বক্তা, মুফতি মাওঃ মুহাম্মদ ওসমান গণি সালেহী,মুহাদ্দিস,দারুন্নাজাত সিদ্দিকীয়া মাদ্রাসা, ঢাকা,।বিশেষ বক্তা, মাওঃমুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মুহাদ্দিস,দারুন্নাজাত সিদ্দিকীয়া মাদ্রাসা, ঢাকা।মাওঃ মুফতি বেলাল আহমদ বর্ণী, ইসলামী ভাষ্যকার, বৈশাখী ও মোহনা টি,ভি। মাওঃ ফারুকুল আযম,বর্ণী। মাওঃ আব্দুল আহাদ জিহাদি, ফেঞ্চুগঞ্জী।মাওঃমুহাম্মদ ছদরুল ইসলাম, খতিব বর্ণী জামে মসজিদ।মাওঃ ছালেহ আহমদ কবির। ইসলামী সঙ্গীত পরিবেশন করে, বর্ণী বসুন্ধরা ইসলামী শিল্পী গোষ্ঠ।
উক্ত বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলনে দেশ বিদেশও এলাকা থেকে সার্বিক সহযোগিতা করেছেন, বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের সাধারণ সম্পাদক হাশিম আহমদ ও সভাপতি ডা:ফরহাদ আহমদ শিপন তারা সকলের কাছে দোয়া কামনা করছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper