সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে সংগঠনের নীতি বহির্ভূত কমিটি ঘোষনার প্রতিবাদে একপক্ষ আবারও কমিটি ঘোষনা করে। মঙ্গলবার(২৩ শে জানুয়ারী)পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি, মাসুদ আহমদ ফারুক কে সাধারন সম্পাদক ও আতিকুর রহমান আতিক কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করে তারা।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক ও কর্তা ব্যাক্তিদের সাথে আলাপ করে জানা যায়, সর্বসম্মতিক্রমে পরিষদের সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এ কমিটি ঘোষনা করা হয়।
তারা আরো জানান, এসময় কমিটি গঠন উপলক্ষে সভায় স্থায়ী পরিষদ, সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সোমবার(২২ শে জানুয়ারী) ল্যাংথুরাই চায়নিজ রেষ্টুরেন্টে ২০১৮-২০১৯ সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। একদিন না যেতেই আবারও ২০১৮-২০১৯ সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করে পরিষদের সদস্যরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:_
Sylhetnewsbd Online News Paper