সিলেট নিউজ বিডি ডেস্ক: ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণ উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী সভা বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সম্মানীত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি রাজিব আহমদ রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জয়নাল আবেদীন, আনিসুল জুয়েল, মঈনুল ইসলাম ফয়সল, আব্দুল্লাহ সৌরভ, মঞ্জুর মুর্শেদ অসিম, শামীম মোল্লা, মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, ডাঃ রাজ চৌধুরী, মুকিদুল ইসলাম, আরিফুল-উল-আলম, শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, সিকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঋতিক দেব, নাজমুল হাসান কিরন, দিপংকর কান্তি দে, জিয়া এনায়েত রাজা, মাসকাত বিন ইন্তি, সোহেল রানা, আশরাফুল ইসলাম, শাহ আলম শাওন, সাইদুল ইসলাম সফু, এমদাদুল হক জাহেদ, ইউসুফ উদ্দিন খান, হিরণ মাহমুদ নিপু, শাহরিয়ার আলম সামাদ, মুর্শেদ আহমদ রানা, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper