মেয়ের বাড়িতে আসা হলো না মা কল্পনা বেগমের

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বিয়ানীবাজারে সদ্যবিবাহিত মেয়ের বাড়িতে আসা হলো না মা কল্পনা বেগমের(৪৫) শিশু পুত্রসহ প্রাণ হারালেন ঘাতক ট্রাক্টরের চাপায়। শুক্রবার সন্ধ্যা ৬টায় শাহবাজপুর সড়কে এ ঘটনাটি ঘটে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অর্জুনপুর এলাকায় ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (চান্দেরগুল) গ্রামের আজমত আলীর (অন্তসত্তা) স্ত্রী কল্পনা বেগম (৪৫) ও তাঁর শিশু সন্তান মাহফুজুর রহমান(৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (চান্দেরগুল) গ্রামের আজমত আলীর স্ত্রী কল্পনা বেগম ও শিশু সন্তান মাহফুজুর রহমানকে সাথে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বিয়ানী বাজারে সদ্যবিবাহিত মেয়ের বাড়ি যাচ্ছিলেন,সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-বিয়ানীবাজার (এলজিইডি) সড়কের অর্জুনপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তসত্তা কল্পনা বেগম ও তাঁর শিশু সন্তান মাহফুজুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে এ ঘটনায় অটোরিকশার আর কোন যাত্রী আহত হননি। ঘটনার পরই ট্রাক্টরসহ ঘাতক চালক পালিয়ে যায়। কল্পনা বেগমের বোন ও স্বামী আজমত আলী একই সিএনজিতে ছিলেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল মুন্সি সাতে সিলেট নিউজ বিডি থেকে মুটো ফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশের সুরতহাল হয়েছে। বড়লেখা থানাকে বিষয়টি জানানো হয়েছে।বড়লেখা থানা আইনানুগ ব্যবস্থা নেবে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।