সিলেটে গ্যাস সংযোগ চালু করতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে পূর্বের ন্যায় গ্যাস সংযোগ চালু করার দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে “গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট” এর উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে বরাবর স্বারকলিপি পেশ।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় “গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট” এর নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন।

স্বারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহবায়ক ও সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহবায়ক, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টি সিলেট এর সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দার আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সিলেট জেলা বারের আইনজীবী রণেন সরকার রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতা এইচ. নাবিল প্রমূখ।

স্বারকলিপিতে তারা বলেন, সিলেট অঞ্চলের গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে। তার বিপরীতে সিলেটের গ্রাহক ব্যবহার করছে মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যেখানে সিলেটের জন্য বরাদ্ধ রয়েছে ৩২১ মিলিয়ন ঘনফুট গ্যাস। বরাদ্দকৃত গ্যাসের মধ্যে প্রতিদিন উদ্ধৃত্ত থাকে ৭১ মিলিয়ন ঘনফুট গ্যাস। তারপরও একটি স্বার্থান্বেষী মহল যৌক্তিক কারন ছাড়াই সিলেটের সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে। ফলে সিলেটের ১ কোটি মানুষের জনজীবনে দুর্ভোগ ভোগান্তি চরম আকার ধারণ করছে। সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। তাই গ্যাস সংযোগের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে।

তারা বলেন , প্রধানমন্ত্রী সিলেট সফরে আসবেন জেনে আমরা আনন্দিত। আমরা সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেছি। প্রধানমন্ত্রী যেন, সিলেট সফরকালে পূর্বের ন্যায় অবিলম্বে গ্যাস সংযোগ চালু করার ঘোষণা দেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন: