মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও হটপট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি)স্থানীয় সুরমা কমিউনিটি সেন্টারে এক হাজার ৫৬০জন শিক্ষার্থীর মধ্যে এ কার্যক্রম চালু করা হয়। ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। শাহেলী পারভীন ও তানজিলা আক্তার লোপা ও শিক্ষক মো. আসুক উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম,পি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, শিক্ষক পার্থ পাল, করিম উদ্দিন, আতিকুল ইসলাম ও অশোক ভট্টাচার্য, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মৃনাল কান্তি দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক প্রমুখ
অনুষ্ঠানে ইউনিয়নের জেএসসি ও পিইসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper