চান্দগ্রামে বড় হাফিজ ছাহেব (রহঃ) ইসালে সাওয়াব মাহফিল সম্পন।

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: উপমহাদেশের শীর্ষ কোরআনে হাফিজ আলহাজ্ব মুহাম্মদ আব্দুল বারী (রহঃ) বড় হাফিজ সাহেব ও তিনির ছাহেব জাদাগনের ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়।

২৫ (জানুয়ারি) বৃহস্পতিবার মৌলভী বাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের চান্দগ্রামে বড় হাফিজ সাহেবের মাজার সংলগ্ন মাঠে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়।

ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে বড় হাফিজ ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। বিভিন্ন কর্মসূচির মধ্যে, কোরআনে খতম, বিষয়ভিত্তিক বয়ান ও জিবনী আলোচনা করা হয়।

বড় হাফিজ সাহেব (রহঃ) ছিলেন আল্লাহ তালার এক মকবুল ওলি, তিনির জিবনের প্রতিটি মুহুর্ত কেটেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ কোরআনের খেদমতে। তাই তিনির পীর ও মুর্শিদ বদরপুরী (রহঃ) নিকট থেকে পাওয়া নিদের্শনা অনুযায়ী দয়াময়ের সন্তুষ্টি অর্জনে কোরআন পাকের খেদমত ও রাসূলে পাকের সুন্নাতের অনূসরণে তিনি ছিলেন একজন সফল ব্যাক্তি। আল্লাহ তায়ালার এই মকবুল ওলির বহুবিদ খিদমতের মধ্য উল্লেখযোগ্য হচ্ছে, বিশুদ্ধ উচ্চারণে কুরআনে পাকের হিফজ শিক্ষাদান।দেশ ও বহিঃ বিশ্বে তিনির রেখে যাওয়া শত শত হাফিজে কুরআন এখন ও খিদমতে মকবুলিওতের সাক্ষর বহন করছেন। হযরত আব্দুল বারী (রহঃ) বড় হাফিজ মশহুুর ওলী হওয়ার পাশাপাশি কুরআনুল করীমের বিশুুদ্ধ তিলাওয়াতে পারদর্শী বা খ্যাতনামা হাফিজে কুরআন ছিলেন। কিরাত্ব বিশুদ্ধ করার জন্য সকলকে কটোর ভাবে তাগিদ দিতেন।

তিনি গুরুত্ব সহকারে বলতেন, কুরআন তিলাওয়াতে বিশুদ্ধতা না হলে নামাজ শুদ্ধ হবেনা, আর নামাজ শুদ্ধ না হলে কোন এবাদতই কাজে আসবেনা এ নছিহত টি তিনি সবসময় করতেন। বিশুদ্ধ ক্বিরাতের গুুরুত্ব তার নিকট অত্যন্ত বেশি ছিল, তিনি ছাত্রদের নির্ভুল ভাবে কুরআনের শিক্ষা দিতেন।

ইসালে ছাওয়াব মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস, আওলাদে রাসূল সাইয়্যিদ আল্লামা হিফজুর রহমান মিশকাত রপিনগর ভারত, আওলাদে রাসূল সাইয়্যিদ খালিদ আহমদ আল মাদানী উজানডিহি ভারত।

দেশ বিদেশ থেকে আরও উলামায়ে ক্বেরাম উক্ত ইসালে ছওয়াব মাহফিলে অংশ গ্রহন করেন।