মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার( রতুলি বাজার) গাংকুল সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় এলাকায় সোমবার(২৯জানুয়ারি) সকাল আনুমানিক নয়টার দিকে বিয়ানী বাজার-ঢাকা রুটে চলাচল কারি বাস এনা পরিবহনের সাথে ট্রাক্টটের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহন বড়লেখা গাংকুল সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে সকালে পৌঁছলে মাটি বহনকারি ট্রাক্টরের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়, এতে এনার সামনের গ্লাস ভেঙ্গে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনায় গুরুতর আহত কারো খবর পাওয়া যায়নি।

Sylhetnewsbd Online News Paper