সিলেটে কলকাকলি একাডেমীর গুণীজন সংবর্ধনা অনুষ্টিত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে কলকাকলি একাডেমীর বর্ষ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও কনসার্ট জমজমাট ভাবে বংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত হয়েছে।

২৬ (জানুয়ারি)শুক্র বার কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম সিলেটে দুপুর ২ টা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত, বংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, ফয়ছল মাহমুদ,উপ-পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ (উত্তর), বিশেষ অতিথি ছিলেন নিবাস রঞ্জন দাশ,উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়, শামসুল আলম সেলিম কেন্দ্রিয় নির্বাহী সদস্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কলকাকলি একাডেমীর প্রতিষ্ঠিতা সভাপতি আবু তাহের হাওলাদার’র সভাপতিত্ব করেন, এতে লন্ডন থেকে আগত লন্ডনের সুনামধন্য কন্ঠ শিল্পী ওয়াইছ উদ্দিন, সাথে ছিলেন লন্ডনের সুনামধন্য মিউজিক ডিরেক্টর ও সাউন্ড ইঞ্জিয়ার কাদির হোসেন, ক্লোজ-আপ তারকা রিংকু, হিমাংসু বিশ্বাস, কালা মিয়া সহ সিলেটে সুনামধন্য শিল্পীরা, ওয়াইছ উদ্দিনের সঙ্গীত পরিবেশনে কবি নজরুল অডিটোরিয়াম হল ছিল হাউজ ফুল, হলের বাহিরে মুক্ত মঞ্চ দর্শকের স্রুতে এক অন্য রকম পরিবেশ ছিল এলাকাজুড়ে, এসময় মরনোত্তর সম্মানা দেওয়া হয় স্পৃহা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব,নাট্য নির্দেশক,লেখক মনির আহমদ,তাহার সম্মাননা ক্রেস গ্রহন করেন তাহার স্ত্রী সন্তান, এছাড়াও যারা সম্মাননা পেয়েছেন আবৃত্তিতে বিশিষ্ট আবৃত্তিকার বাচিক শিল্পী আমিনূল ইসলাম লিটন,সঙ্গীতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন ও সিলেটের জনপ্রিয় কন্ঠ শিল্পী জামাল উদ্দিন হাসান (বান্ন), গীতিকবিতায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার শামসুল আলম সেলিম,নাটকে বিশিষ্ট নাট্য ব্যাত্তিত্ব, নিদের্শক ও সংগঠক আমিনুল ইসলাম বাবু। উক্ত অনুষ্ঠানে রত্নগর্ভা মায়ের মর্যাদা পেয়েছে লন্ডনের সুনামধন্য কন্ঠ শিল্পী ওয়াইছ উদ্দিনের গর্ভধারীনি মা মোছাঃ হাজেরা খাতুন প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনঃ-