মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামারকান্দি গ্রামে ষাটোর্ধ বৃদ্ধা মা কে নিজের পাষন্ড ছেলের হাতে খুন হয়েছেন। নিহত বৃদ্ধা ছয়মুন বিবি(৭০) কামারকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পুর্ব মুহুর্তে ছয়মুন বিবির নিজ সন্তান আমিরাত ফেরত কামাল আহমদ(৩৫) ধারালো অস্ত্রের সাহায্যে নিজ মাকে গলা কেটে হত্যা করে। আশেপাশের লোকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘাতককে তার নিজ ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, বিয়ানীবাজার থানা পুলিশ ঘাতককে তার নিজ ঘর থেকে আধা ঘন্টার অভিযানে আটক করা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত
ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী সাথে মুটো ফোনে কথা বললে জানান, হত্যাকান্ডের কারন এখোনো পুরোপুরি না জানলেও, পারিবারিক কলহের কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে, তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে যাওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper