মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পরই মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ ও অঙ্গ সংগটন আদালতের রায় কে সাগ্বত জানিয়ে আনন্দ মিছিল করে।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন বলেন, জনগনের জন্য আমরা রাজপথে ছিলাম, আছি আগামিতে ও থাকব। রাজপথ থেকে আমাদেরকে কেউ সরাতে পারবেনা।
এদিকে বড়লেখা থানা যে কোন নাশকতা এড়াবার জন্য সারা দেশের ন্যয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
বড়লেখা থানা ওসি তদন্ত দেবদুলাল ধর সিলেট নিউজ বিডি কে বলেন, রায়কে ঘিরে কেউ যেনো কোন ধরনের নাসকতা, জনগনের জান মালের ক্ষতি সাধন করতে না পারে সে জন্য বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান রয়েছে। বিকেল পর্যন্ত কোন ধরনের গঠনা ঘটেনি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলার বিভিন্ন স্তান ঘুরে কোথাও বিএনপি,যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা জায়নি।

উল্লেখ্য, ৮ (জানুয়ারি) বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড,দেওয়া হয়।
Sylhetnewsbd Online News Paper