সিলেটে ছাত্রদলের বিক্ষোভ, বিলবোর্ড-ব্যানার ভাঙচুর, আটক ৩

সিলেট নিউজ বিডি প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজারে বিক্ষোভ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে জিন্দাবাজার পয়েন্ট ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করে। এ সময় আওয়ামী লীগের বিল বোর্ড, ব্যানার পোস্টারে ব্যাপক ভাংচুর করা হয়।

জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের নেতৃত্বে লাঠি শোটা নিয়ে অবস্থান করে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এসময় তারা জিন্দাবাজার পয়েন্ট আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর টানানো ব্যানার পোস্টার ভাংচুর করে। পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা নগরীর চৌহাট্টার দিকে পালিয়ে যান। তখনই তিন যুবককে আটক করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।

রায়ের পর থেকে সিলেটে সব ধরনের দোকান পাট বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন চলচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। বিনা প্রয়োজনে কাউকে বাইরে বের হতেও দেখা যাচ্ছে না।