মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজার বড়লেখা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।
সোমবার(১২ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরশহরের বড় মসজিদের সামনে সকাল সাড়ে এগারোটায় মানববন্ধনের আয়োজন করে বড়লেখা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন।
মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি মুহিবুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাবেক মেয়র, প্রভাষক ফখরুল ইসলাম, সদস্য মুজিব রাজা চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ইসলাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হাজী সেলিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল আব্দুল হাফিজ ললন, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, নারী নেত্রী আমেনা বেগম ডলি, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ফয়সল আহমদ, আমানুর রহমান আমান, ছাত্রনেতা নাদের আহমেদ, আবু সুফিয়ান,প্রমুখ সহ অঙ্গসগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে উপজেলা ছাত্রলীগ, সাথে যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
Sylhetnewsbd Online News Paper