তাহিপুরে ৬ই ফাল্গুন আধ্যাত্বিক সাধক ক্বারী নুর আলীশাহ ওরশ শরীফ

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওর পাড়ে তরঙ্গ শিবরামপুর গ্রামের মধ্যস্থানে। যুগযুগ দরে ৬ই ফাল্গুন আধ্যাত্বিক সাধক ক্বারী নূর আলী শাহ’(র.) মাজার শরীফে পালিত হয়ে আসছে ওরশ শরীফ।

স্থানিয় এলাকাবাসীর কাছে জানা যায়, উনি একজন আধ্যাত্বিক সাধক ছিলেন,উনার পরলোগমন হওয়ার পরেই উনার ভক্তগন উনার মাজার শরীফে প্রতি বছরেই ৬ই ফাল্গুন একত্র হতেন এবং উনার মাজার শরীফ জিয়ারত শেষে ওরশ পালন করে আসতেন,তারই সুত্র ধরে আজ এই আধ্যাত্বিক সাধক ক্বারী নুর আলী শাহ মাজার মোকামে ৬ই ফাল্গুন জেলার বিভিন্ন প্রান্ত হতে সমাগম
ঘটে। হাজার হাজার নারী পুরুষের মোকামের বিভিন্ন দিকে সাজিয়ে গুছিয়ে বসে ভক্তগনের কাফেলা। মাজার জিয়ারত শেষে শুরু হয় গানের আসর। জেলার বিভিন্ন অঞ্চল হতে এসে অনেক শিল্পীরা ভান্ডারী, পল্লিগীতি,লালনগীতি সহ বিভিন্ন গানে মাতিয়ে রাখেন মোকামের পুরু এলাকা। অতিথি শিল্পীদের পাশা পাশি স্থানিয় শিল্পীরাও আপন মনে গান গেয়ে থাকেন।

৬ই ফাল্গুন সকাল হতে শুরু হয়ে ৭ই ফাল্গুন সকালে তা সমাপ্তি গঠে। এই ওরশ শরীফ উপলক্ষে বসে শত শত কসমেটিক,খেলনা,মিষ্টিসহ বিভিন্ন পণ্যের দোকানপাঠ।
সেখানে যার যার ইচ্ছামত চলছে ক্রয় বিক্রয়। স্থানিয়দের পাশা পাশি দূর দুরান্ত থেকেও আসে হাজার হাজার নারী পুরুষ পণ্য ক্রয় বিক্রয়ের জন্য।

ওরশ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও মোকামের কাদিম মোঃ নুর মিয়া বলেন জেলার বিভিন্ন স্থান হতে আগত অতিথিদের নিরাপধের জন্য আইনশৃঙ্কলা বাহিনীর পাশা পাশি ওরশ পরিচালনা কমিটির বলান্টিয়ার বাহিনী কড়া নজরধারী থাকবে।

ওরশ পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান বলেন, অতিথিদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষ হতে কড়া নজরদারী থাকবে, আর আমাদের পাশে আইনশৃঙ্কলা বাহিনী থাকবে।

ওরশ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, ওরশ শরীফে আসা আমাদের অতিথি আমাদের মেহমানদের যাতে কোন সমস্যা না হয় সেইভাবেই আমরা কাজ করছি। সবাইকে সর্বাত্তক সজাগ থেকে অনুষ্টানকে সফল ও সার্থক করার আহবান করছি।