সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলার ভাতঁগাও ইউনিয়নে স্থানীয় আনুজানী সঃ প্রাঃ বিদ্যালয়ে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন সুনামগঞ্জের সহযোগীতায় ইয়ং সোসাইটি আনুজানী এর উদ্দ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে” বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী সম্পন্ন হয়।
উক্ত ক্যাম্পিংয়ে ছাত্র ছাত্রী শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী মানুষের ৩৫১ জনের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার(১৫ ফ্রেব্রুয়ারী) সকাল ১১:০০মিনিটে আনুজানী জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ মাসুক মিয়ার রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে ক্যাম্পিং এর কার্যক্রম শুরু হয়ে ৪:০০ টায় সমাপ্ত হয়।
এতে উপস্তিত ছিলেন আনুজানী জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মাদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক, আনুজানী সঃ প্রাঃ বিদ্যাঃ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, আনুজানী জনকল্যান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম (বিএসসি), শিক্ষিকা মিতা রানী দাস, মাওলানা ওয়াসির আলী, সুরুজ আলম (মাস্টার) তারেক আহমদ, আঃরাজ্জাক (প্রাঃবিদ্যাঃ) শাপলা বেগম(প্রাঃবিদ্যা) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ং সোসাইটি আনুজানী এর সদস্য, সোয়েব আহমদ, আশরাফ আলী, ফখর আহমদ, আশরাফ উদ্দিন, আঃরাজ্জাক, সোলাইমান, আঃকাদির, জুনেদ আহমদ, জুয়েল আহমদ, লায়েক আহমদ, জয়নাল আহমদ, আল আমিন, আলী হোসেন,জাকির হোসেন, তারেক আহমদ, জুয়েল আহমদ, ফায়েক আহমদ সহ অনান্য সদস্য। উপস্থিত ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান সুহান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলুল করিম সুমন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার রুনা, কার্যকরী সদস্য কামরুজ্জামান মিটন, আলো জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ নোমান হোসাইন, শাহ আলম আল তাহিদ, রেজাউল করিম, সদস্য মিনহাজ আবেদীন, রাজদ্বীপ রাজিব।

উক্ত কর্মসূচি শেষে সমাপনী বক্তব্যে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান সুহান জানান, রক্তদানের মত মহৎ কাজে অনেকে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন এবং রক্তের অভাবে মুমুর্ষ রোগী মেডিকেলে ছটপট করে যাতে মারা না যায় সে লক্ষে সুনামগঞ্জ জেলায় ২০১৮ সালের ভিতরে ১০০% রক্তদান সেবা নিশ্চিত করতে নিরলস ভাবে সমাজের সচেতন মহল কাজ করা, ব্লাড গ্রুপিং সহ রক্তদানে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি পালন করা। এই জন্যে সমাজে সকলের সহযোগগীতার হাত প্রসারিত করা।।
Sylhetnewsbd Online News Paper