তাহিরপুরে আওয়ামী অঙ্গসংগঠনের আনন্দ মিছিল অনুষ্টিত

সিলেট নিউজ বিডি তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা আওয়ামীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় লক্ষে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্যেশ্যে তাহিরপুরে এক আনন্দ মিছিল করে। মিছিলটি তাহিরপুর উপজেলা সদরের র পয়েন্ট প্রদর্শন করে।

বুধবার(১৪ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, মৎস্যজীবী লীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহন করেন। মিছিল শেষে নেতারা তাহিরপুর সদর আওয়ামীগ দলিয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেণ বর্মন এর সভাপতিত্বে একটি সভার আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বিশেষ অতিথি হিসাবে ভক্তব্য রাখেন বীর মুক্তি যুদ্ধা নুরুল ইসলাম বাঘা,আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, সুজাফর আলী, মুক্তি যুদ্ধা যুব কমান্ডার হুসাইন শরীফ বিপ্লব, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ছাত্রলীগ নেতা আবুল কাসেম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সহসভাপতি এমদাদ নুর, উপজেলা মৎস্যজীবীলীগ সাধারন সম্পাদক আজিজুল হক, আশ্রাউওজ্জামান শোভন, ধীমান চন্দ্র, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যুগ্ন আহবায়ক রোমান আহমেদ তুষার, ওয়াহিদ নুর,প্রমুখ।

বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।