তাহিরপুর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্টানে নেই শহীদ মিনার

আহম্মদ কবির,সিলেট নিউজ বিডি তাহিরপুর প্রতিনিধি: মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর অতিবাহিত হলেও হাওর বেষ্টিত ভাটি অঞ্চল তাহিরপুর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার৷ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় গুলোতে শহীদ মিনার নেই বললেই চলে৷ কিছু বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও বেশি ভাগ প্রতিষ্টানেই নেই শহীদ মিনার৷ উপজেলায় প্রায় ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মহাবিদ্যালয়,উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও এবতেদায়ী এবং আলিম মাদ্রাসা৷

এলাকার শিক্ষা প্রতিষ্টান ঘুরে এসে দেখা যায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ভাষা শহীদ এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা কিন্তু স্বাধীনতার প্রায় ৪৭ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের নেই ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদের স্বরন করার অন্যতম স্মৃতির নিদর্শন শহীদ মিনার। শহীদ মিনার না থাকার কারণে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশের ভাষার আন্দোলন ও মুক্তযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও তাদের শ্রদ্ধা জানাতে পারছে না অধিকাংশ কোমল মতি শিক্ষার্থীরা৷ এসব জাতীয় দিবসগুলো পালনে যথাযত ভাবে সুযোগ পাচ্ছে না বলে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন৷

সরজমিনে ঘুরে দেখা যায় উক্ত উপজেলার বেশির ভাগ মাদ্রাসা গুলোতে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। আর এই সুযোগের কিছু মাদ্রাসার শিক্ষক এসব অনুষ্টানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকে শিরক বলে মনে করে কারন আজও তারা জানে না এই দিবস গুলোর সঠিক ইতিহাস৷ যার ফলে অনেক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা, ভাষা শহীদের প্রতি দেশ প্রেমের অভাব দেখা দেখা যায়।

উপজেলার শ্রীপুর (উ:) ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের জয়পুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন, তাহিরপুর উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আজও নির্মান হয়নি, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাতৃভাষা ও ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিশেষ বিশেষ দিন গুলোতে ইচ্ছা করলে শ্রদ্ধা নিবেদন করতে পারে। আমাদের হাওর পাড়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও সঠিক ইতিহাস জানতে পারবে৷ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কশন করেছেন তিনি৷ যাতে যে বিদ্যালয় গুলোতে শহীদ মিনার স্থাপিত হয় নাই সেই গুলোতে যেন শহীদ মিনার স্থাপন করা হয়। শিবরামপুর মনতলা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান বলেন হাওর বেষ্টিত এলাকা তাহিরপুর উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্টানে শহীদ মিনার নেই, সে সকল প্রতিষ্টানে শহীদ মিনার নির্মান করা এখন সময়ের দাবি৷

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব আবু সাইদ বলেন, বর্তমানে সরকারী ভাবে নির্দেশনা আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানে একটি করে শহীদ মিনার স্থাপন করার এবং সেই মোতাবেক কাজ প্রক্রিয়াদিন রয়েছে৷

হাওর পাড়ের শিক্ষিত যুবকদের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটের সিলেট শাখার এডিসি ডিভিশন এর ব্যবস্থাপক এম. ইসলাম উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাওর পাড়ের শিক্ষার্থীদের ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেকটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন এখন সময়ের দাবি৷ তিনি বলেন, আমি ব্যক্তিগত ভাবে অনুরোধ করবো বর্তমান শিক্ষা বান্দব সরকারের কাছে হাওর পাড়ের প্রত্যেকটি বিদ্যালয় যেন শহীদ মিনার স্থাপন করা হয়,হাওর পাড়ের মানুষ পিছনে পেলে ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়৷ তাই মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী বিষয়টি যেন নজরে নেন৷