বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালক খুন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়ায় সন্ত্রাসী হামলায় সিএনজি চালক আলম হোসেন(২৫) খুন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার(২২ফেব্রুয়ারি) বেলা দু’টার পর নিহত আলম হোসেনের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র।

স্থানিয় পুলিশ সুত্রে জানাযায়, নিহত আলম হোসেন সিএনজি চালক পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মারা যায়। তার শরিরে ধারালো অস্ত্রের অসংখ্য জখম রয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বাড়ির কাছে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলম হোসেনদের পারিবারিকভাবে তাদের চাচাতো ভাইদের বিরোধ রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খাসাড়িপাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী সাহেলা বেগম ও তাদের আত্মীয় জামিল আহমদকে পুলিশ গ্রেফতার করেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সী শুক্রবার রাত্রে মুটো ফোনে সিলেট নিউজ বিডিকে খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশের সুরত হাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।