তাহিরপুরে স্কুল পড়ুয়া শিশু ধর্ষনঃ কলেজ পড়ুয়া ধর্ষক জেলহাজতে

তাহিরপুর প্রতিনিধি: সুনাগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের স্কুল পড়ুয়া
তৃতীয় শ্রেণীতে এক শিশু(৯) পাশবিক ধর্ষনের শিকার হয়েছে। গত শুক্রবার(২৩ফ্রেব্রুয়ারী) রাতে ধর্ষন কারী আবিদ হাসান ইমন নামের কলেজ পড়ুয়া যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষক উপজেলার জয়নাল আবেদীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও উজান তাহিরপুর গ্রামের আবদুল আজিজের ছেলে আবিদ হাসান ইমন।

জানা যায়, শিশুটি উজান তাহিরপুর গ্রামের এক আসহায় দিনমজুরের স্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণীর শিশুকন্যা ঘরে একা পেয়ে পাষান্ড আবিদ তাকে অমানুষিক ভাবে ধর্ষণ করায় শিশুটি আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্তার অবনতি দেখে চিকিৎসক শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করে।

শনিবার সকাল নির্যাতিত শিশুকন্যার চাচা বাদী হয়ে আবিদ হাসান ইমনকে আসামী করে তাহিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা (নং ১৭(২)১৮)।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষনকারী কে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রাতে গ্রেফতার করেছে। এ বিষয়ে নির্যাতিত শিশুর চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।