বড়লেখায় গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা বিশিষ্ঠ এক তলা একাডেমিক ভবনের জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

শনিবার(২৪ ফেব্রুয়ারি) গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় অত্র বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান সরফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাজি মোঃ আইন উদ্দিন।
প্রধান অতিথি হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, নিজ বাহাদুরপুর ইউ পি ছাত্রলীগ নেতা মোঃ ছাইদুল ইসলাম, যুবলীগ নেতা তোফায়েল আহমদ স্বপন প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই ভবন নির্মাণকাজ করা হয়।