নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

সিলেট নিউজ বিডি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।

সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, সোনারগাঁও সড়কে লরির ধাক্কায় বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।