আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম বড়লেখার রিফাত

সিলেট নিউজ বিডি ডেস্ক: আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ‘উপস্থিত বক্তৃতা’ ইভেন্টে ‘খ’ গ্রুপে সিলেট বিভাগীয় পর্যাযে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখার ছাত্র অাব্দুল্লাহ রিফাত। গত মঙ্গলবার সকালে সিলেটস্থ পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা থাতুনের কাছ থেকে রিফাত তার শ্রেষ্ঠত্বের পুরস্কারটি গ্রহণ করে।

সে উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা শেলিনা আক্তারের ভাইপো। রিফাতের গর্বিত জননী পারভীন আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার জনক সেলিম রেজা রুনু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক কাম হেড একাউন্টেন্ট। সে সকলের দোয়াপ্রার্থী।