বড়লেখায় হত দরিদ্র ৮৫২ পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হত দরিদ্র ৮৫২ পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু,উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণ শাহবাজপুর ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ ময়নুল হক,বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র মোঃতাজ উদ্দিন প্রমুখ।