বড়লেখায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: রবিবার(১১ মার্চ) সকালে বড়লেখা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী, উপকরণ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নারীশিক্ষা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল,বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন,দক্ষিণ শাহবাজপুর ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, প্রমুখ।