স্বাধীনতা দিবসে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের স্তায়ী পরিষদের সদস্য ফয়সল আহমদ বাবুল, আশরাফুর রহমান জুয়েল, পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক মাসুদ আহমদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।