বড়লেখায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন।

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার দাসের পরিচালনায় ও স্কুলের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্বপন চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুবলীগ সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ, সাংবাদিক ও যুব সংঘের সম্পাদক মস্তফা উদ্দিন,ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিক উদ্দিন,শিক্ষক সাবুল আহমদ,ডিড রাইটার সন্জুলাল দাস,যুবলীগ নেতা মোঃ মুমিন, সমাজ সেবক সোলেমান আহমদ, মোঃ আবু ব্বকর,নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রুপে বিভক্ত প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।