সিলেটে পেশাজীবি সমন্বয় ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট পেশাজীবি সমন্বয় ফোরামের উদ্যোগে সোমবার(২এপ্রিল) সকাল ১১টায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোশাল এনগেজমেন্ট ফর লাইভলিহুড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংক লিঃ সহ-ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ খান রাশেদের সভাপতিত্বে এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডা. মাহবুব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডা.এ কে আব্দুল মোমেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু অল্প সময়ের মধ্যে আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, যা আমাদের ঋনশোধ করার মত নয়।
আমরা অত্যন্ত সুখী যে বঙ্গবন্ধু এত অল্প সময়ের মধ্যে স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি বলেন, সিলেটেই সর্বপ্রথম ডিজিটাল রুপে রূপান্তরিত হবে। যেখানে থাকবে ১৫০০ সিসিটিবি যাতে করে ক্রাইম না হতে পারে। এই উন্নয়নের ধারাবাহিকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্য আয়ের দেশ ২০৪১ সালে স্বয়ং সম্পূর্ণ ও (এসডিজি) অর্জনকারী দেশ হিসেবে অর্ন্তভূক্ত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের আবহাবায়ক আলম খান মুক্তি, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. আফসর আহমদ, হলিসিটি লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী মুকিত সুমন, এ ভি পি ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. মোহাম্মদ আব্দুল বাছিত, শিক্ষানবিস আইনজীবী আবুল হাসনাত বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষানবিস আইনজীবী ও সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক আশরাফুল রহমান জুয়েল,শাবিপ্রবি প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম জুয়েল, এম এস এস শাবিপ্রবি আব্দুল্লাহ আল মাছুম, শিক্ষানবিস আইনজীবী মোঃ ইসলাম উদ্দিন, শাবিপ্রবি ছাত্রদের পক্ষে রানা নাবিদ, শিক্ষানবিস চিকিৎসক মোঃ মুশফিকুর রহমান।