সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে উপজেলা পরিষদের নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে নারী নেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানার সভাপতিত্বে ও মিলন রানী দাসের পরিচালনায় অনুষ্টিত বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল, উপজেলা নিবার্হী অফিসার নাসির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি প্রমুখ। সভা শেষে ১৩টি ইউনিয়নের অর্ধশতাধিক গরিব পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper